মোংলার ১২০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার এর ঘর হস্তান্তর - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    রবিবার, ২৬ জুলাই, ২০২০

    মোংলার ১২০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার এর ঘর হস্তান্তর


    মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ
    শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে মোংলার ছয়টি ইউনিয়নে অসহায় ১২০ পরিবার পেলেন সেমিপাকা ঘর। রবিবার সকালে উপজেলা অফির্সাস ক্লাবে উপকারভোগীদের হাতে নির্মিত ঘরের নেইম প্লেট হস্তান্তর করেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান।

    এ সময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী বিজন কুমার কুমার দাশ, ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, গাজী আকবর হোসেনসহ উপকার ভোগীরা। উপজেলা নির্বাহী মোঃ রাহাত মান্নান জানান, জমি আছে ঘর নাই এমন অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ করে দরিদ্র ওইসব পরিবারের বাড়ীতে তাদের মালিকানা জায়গায় উপজেলা প্রশাসনের তত্তাবধানে একশ বিশটি ঘর নির্মান করে দেয়া হয়েছে। তিনি জানান,মোংলা উপজেলায় এখনো অনেক দরিদ্র মানুষ রয়েছে। পর্যায় ক্রমে বরাদ্ধ পেলে তাদের গৃহ নির্মান করে দেয়া হবে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad