সুন্দরবন থেকে জবাই করা দুটি হরিণসহ নৌকা জব্দ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    রবিবার, ২৬ জুলাই, ২০২০

    সুন্দরবন থেকে জবাই করা দুটি হরিণসহ নৌকা জব্দ





    মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি :

    সুন্দরবনের করমজন পর্যটন স্পট ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন চাড়াখালী খাল দিয়ে পাচারের সময় হরিণের মাংসসহ দুটি নৌকা জব্দ করেছে বনবিভাগ। সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান,রবিবার ( ২৬ জুলাই) ভোরে বনের চাড়াখালী খাল দিয়ে দুটি নৌকা যাচ্ছিল।

    এমন সময় বন প্রহরীরা নৌকা দুটিকে তল্লাশির জন্য থামাতে বল্লে নৌকায় থাকা সংঘবদ্ধ পাচারকারীরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে ৩০ কেজি হরিণের মাংস, আটটি পা,দুটি মাথা ও দুটি নৌকা এবং হরিণ স্বীকারের সরঞ্জাম জব্দ করে বন প্রহরীরা। তবে পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

    বন কর্মকর্তা আজাদ কবির আরো জানান,জব্দ কৃত হরিণের মাংস খুলনায় আদালতে প্রেরণ করা হবে। বন আইনে মামলা দায়ের শেষে আদালতের নির্দেশনা মোতাবেক বিনষ্ট করা হবে জব্দকৃত মাংস গুলো। এর আগে ৪ জুলাই বন সংলগ্ন চিলা এলাকা থেকে ১৫ কেজি হরিণের মাংস,একটি মাথা ও একটি নৌকা জব্দ করে বন বিভাগ।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad