রামপালে ৩১ হাজার মে.টন কয়লা নিয়ে মোংলায় বাংলাদেশি পতাকা বাহি জাহাজ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

    রামপালে ৩১ হাজার মে.টন কয়লা নিয়ে মোংলায় বাংলাদেশি পতাকা বাহি জাহাজ






    বিশেষ প্রতিনিধিঃ 

    বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৭‘শ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বাংলাদেশী পতাকাবাহি বানিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।রবিবার(১৩ আগষ্ট) বেলা ১১ টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে জাহাজটি। এই কয়লায় দিয়ে  খুব দ্রুত সময়ের ফের উৎপাদনে যাবে। 

    এর আগে গত ২৪ জুলাই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪৯ হাজার ৭‘শ মেট্রিকটন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে 'বসুন্ধরা ইমপ্রেস'। গেল ৫ আগষ্ট জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে সেখানে ১৮ হাজার মেট্রিকটন কয়লা খালাস করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া শুরু হয়।

    বানিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসের স্থানীয় শিপিং এজেন্ট ' টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪৯ হাজার ৭০০ মেট্টিকটন কয়লা বানিজ্যিক জাহাজ 'বসুন্ধরা ইমপ্রেস'-এ আনা হয়েছে। গেল ৫ আগষ্ট জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে সেখানে ১৮ হাজার মেট্রিকটন কয়লা খালাস করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া শুরু হয়। বাকি ৩১ হাজার ৭০০ মেট্রিকটন কয়লা নিয়ে জাহাজটি রবিবার (১৩ আগষ্ট) মোংলা বন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে ছোট লাইটারে করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেওয়ার প্রক্রিয়া চলছে এই জ্বালানি কয়লা।

    রামপাল বিদ্যুৎকেন্দ্রের উপ মহা-ব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ার উল আজিম বলেন, 'রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কাঙ্ক্ষিত জ্বালানি কয়লা মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এখন সেখান থেকে কয়লা খালাস করে বিদ্যুৎকেন্দ্রে আনার প্রক্রিয়া চলছে। এর আগে গত ৫ আগষ্ট চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া ১৮ হাজার মেট্রিকটন কয়লার পুরোটাই রবিবার (১৩ আগষ্ট) বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছাছে। তবে সম্পূর্ণ কয়লা কেন্দ্রে এসে পৌঁছালে তার দু' একদিনের মধ্যেই ফের বিদ্যুৎ উৎপাদনে যাবে রামপাল'।


    ১৩২০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় গত বছরের ২৩ ডিসেম্বর।


    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad