রামপালে ওসি'র সাথে মাহিন্দ্র চালকদের মতবিনিময় সভা - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

    রামপালে ওসি'র সাথে মাহিন্দ্র চালকদের মতবিনিময় সভা


    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি|| 

    বাগেরহাটের রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম মাহিন্দ্র গাড়ীর সমিতির নেতৃবৃন্দ ও চালকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। 

    রবিবার (১২ আগষ্ট) সন্ধায় থানার হল রুমে ওসি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন ওসি (তদন্ত) মো. হানিফ, এসআই ইসমাইল হোসেন, মাহিন্দ্র চালক সমিতির সভাপতি ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পদক ফকির রবিউল ইসলাম প্রমুখ। 

    এসআই লিটনের সঞ্চালনায় সভায় রাস্তায় চলাচলের পথে পথচারী ও যাত্রীদের সুবিধার জন্যে সর্বাগ্রে ট্রাফিক আইন মেনে চলা সংক্রান্ত বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণসহ দিক নির্দেশনা দেওয়া হয়। যাত্রী পরিবহনে তাদের হয়রানী, ভোগান্তি কমিয়ে আনা এবং অন্য যানবাহন চলাচলে কোন প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয় সে বিষয়েও জোর দেন ওসি আশরাফুল আলম। যাত্রী হয়রানী, চাদাঁবাজীসহ সড়কে যানজট সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করা হবে বলেও হুসিয়ারি দেন ওই কর্মকর্তা

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad