বঙ্গবন্ধু রেল সেতুর পন্য নিয়ে মোংলায় বিদেশি জাহাজ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

    বঙ্গবন্ধু রেল সেতুর পন্য নিয়ে মোংলায় বিদেশি জাহাজ




    বিশেষ প্রতিনিধি:

    যমুনা নদীর উপর নির্মানাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ১৯৪ প্যাকেজ মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে কোরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি  হুয়াইয়ন হোপ‘। সোমবার (১৪ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় জাহাজটি বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে।

    এর আগে ২ আগষ্ট ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দ্যেশে ছেড়ে আসে জাহাজটি।

    জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, এই নিয়ে ৬ষ্ট বারের মতো বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে ভিড়ল। জাহাজটিতে সেতুর জন্য ১৯৪  প্যাকেজ মালামাল রয়েছে। এসব প্যাকেজে সেতুর মূল অবকাঠামোর ১ হাজার ৭শত মেট্রিকটন মালামাল রয়েছে। জাহাজ থেকে মালামাল  খালাস শেষে নৌপথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেওয়া হবে।


    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad