রামপালে গাঁজাসহ কারবারী বাবু আটক - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

    রামপালে গাঁজাসহ কারবারী বাবু আটক




    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি|| 

    বাগেরহাটের রামপাল থানা পুলিশের অব্যাহত অভিযানে আরও এক কারবারীকে মাদকসহ আটক করা হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

    আটককৃত বাবু মীর (৫১) উপজেলার বাইনতলা গ্রামের মৃত মালেক মীরের পুত্র। রামপাল থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮আগষ্ট) রাত ৯ টায় বাইনতলা ইউপি পরিষদগামী দিঘিপাড় মোড় থেকে বাবু মীরকে ৪৫ গ্রাম গাঁজাসহ আটক করেন এসআই দীনেশ ঘোষ। শনিবার (১৯ আগষ্ট)  বেলা ১১ টায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। 

    বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad