রামপালে নাশকতার অভিযোগে সন্ধিগ্ধ ৩ আসামী গ্রেফতার - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

    রামপালে নাশকতার অভিযোগে সন্ধিগ্ধ ৩ আসামী গ্রেফতার





    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে করা মামলায় ৩ জন সন্ধিগ্ধ আসামী গ্রেফতার করেছে। আটককৃতদের শনিবার দুপুরে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

    আটককৃতরা হলেন, উপজেলার বড় নবাবপুর গ্রামের আ. মাজেদ ফারাজীর পুত্র আ. কাদের ফারাজী (১৮), কালেখারবেড় গ্রামের আ. কাদের শেখের পুত্র জালি শেখ (৩৭) ও কালেখারবেড় গ্রামের মৃত আ. কাদের শেখের পুত্র  মো. শফিউদ্দিন শেখ (৪৮)। 

    রামপাল থানা পুলিশের সূত্রে জানা গেছে, আমামীদের মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায আ. কাদের ফারাজীকে রণসেন এলাকা থেকে, শফিউদ্দিনকে রাত ২ টার সময় রাজনগর এলাকা থেকে ও আসামী জালি কে শুক্রবার বেলা ১১ টায় জিরো পয়েন্ট এলাকা থেকে আটক করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad