রামপালে গাঁজাসহ মাদক কারবারী আটক - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    সোমবার, ৭ আগস্ট, ২০২৩

    রামপালে গাঁজাসহ মাদক কারবারী আটক




    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||  

    রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে মোজাহিদ গাজী (৪০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। তার বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক মোজাহিদ উপজেলার শ্রীরম্ভা গ্রামের মান্নান গাজীর পুত্র। 

    পু্লিশ জানায়, উপজেলার গৌরম্ভা বাজারের শ্রীরম্ভা রাস্তার মোড়ে রবিবার (৬ আগষ্ট) সন্ধা সাড়ে ৭ টায় এসআই সুবীর কুমার অভিযান চালিয়ে মোজাহিদকে ৫৫ গ্রাম গাঁজাসহ আটক করেন। সোমবার (৭ আগষ্ট) সকাল ১০ টায় তাকে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad