রামপালে দণ্ডপ্রাপ্ত আসামীসহ আটক ৪ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    সোমবার, ৭ আগস্ট, ২০২৩

    রামপালে দণ্ডপ্রাপ্ত আসামীসহ আটক ৪



    এ  এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি|| 

    বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামীসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতদের সোমবার (৭ আগষ্ট) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানা পু্লিশ রবিবার (৬ আগষ্ট) উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।


    আটককৃতরা হলেন, উপজেলার খেজুরমহল গ্রামের ফারুক হাওলাদারের পুত্র ১৫৬/১৪ নং জিআর মামলার আসামী ছবদার হাওলাদার ও একই গ্রামের জান উদ্দিন হাওলাদারের পুত্র ফারুক হাওলাদার, কাষ্টবাড়িয়া গ্রামের মশির উদ্দিনের পুত্র অর্থঋণ জারি ০৮/২৩ নং মামলার আসামী মো. আফসার উদ্দিন ও চাঁদপুর গ্রামের আ. রশিদ মোল্লার পুত্র ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাও. আজিজুল হক মোল্লা। 


    সাজাপ্রাপ্ত ও পরোয়ানার ৪ জন আসামীকে আটক ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিরার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad