বাগেরহাট সদর প্রতিনিধি :
বাগেরহাট সদর উপজেলায় একটি বসতঘরে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৪ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) ও তার স্ত্রী রেশমা আক্তার (৩৪) কে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন