শরণখোলায় মাসুমের মৃত্যুতে জামায়াত কোন সম্পৃক্ততা নেই –এমপি আলিম - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

    শরণখোলায় মাসুমের মৃত্যুতে জামায়াত কোন সম্পৃক্ততা নেই –এমপি আলিম



    মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা : 

    শরণখোলার প্রবাসী আরিফুল ইসলাম মাসুম হত্যাকান্ড কিংবা মৃত্যুর ঘটনাটি নিয়ে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তার মৃত্যুর দায় জামায়াতের উপর চাপানোর চেষ্টা চালানো হচ্ছে। বুধবার রাত ১০ টায় মোরেলগঞ্জে তার কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ -শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম তার অভিব্যক্তি তুলে ধরেন।

    তিনি আরো বলেন, পহেলা মার্চ শরনখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার নিয়ে আরিফুল ইসলাম মাসুম নামের এক প্রবাসী মারা যায়। পারিবারিক কলহের জের ধরে জনৈক আফজাল নামের একজনের সাথে ঘটনার দিন মাসুমের সাথে দ্বন্দ্বের সূত্রপাত। আবার কেউ কেউ বলছে তার বোন নিয়ে অনভিপ্রেত কথা কিংবা ভিডিও নিয়ে ঘটনা আরিফুল প্রতিপক্ষ আফজালের উপর আক্রমণ করে। পরবর্তীতে যে যার মত চলে যায়। 

    এখানে মাসুমের মৃত্যুর সাথে জামায়াত ইসলামীর কোন সম্পৃক্ততা নেই।  তাছাড়া আফজাল কে আমরা জানিনা। সে জামায়াতের কোন পরিচয় বহন করেনা। বিষয়টি নিয়ে ইউনিয়ন দলীয় নেতৃবৃন্দ নিয়ে শালিস বৈঠকে অসুস্থ হয়ে পড়ে।সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে সে মারা যায়। কিন্তু ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। কে বা কাহারা এসব ঘটনার কলকাঠি নাড়াচ্ছে।জামায়াতের নেতিবাচক দৃষ্টি ভঙ্গির অংশ হিসেবে অফিস পোড়ানোর মামলা দেয়া হয়েছে তাদের বিরূদ্ধে। সংসদ সদস্য অনাকাঙ্খিত বিষয়গুলো সঠিক তদন্তের মাধ্যম প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad