বাংলাদেশে প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়, কম বাগেরহাটে: জরিপ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

    বাংলাদেশে প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়, কম বাগেরহাটে: জরিপ

     




    বাগেরহাট প্রতিনিধি

    দেশের ৬৪ জেলার মধ্যে মোট প্রজনন হার (টিএফআর) সবচেয়ে কম বাগেরহাটে। জেলাটিতে এই হার মাত্র ১ দশমিক ৫০। অন্যদিকে, দেশের সর্বোচ্চ প্রজনন হার রেকর্ড করা হয়েছে বরিশাল বিভাগের ভোলা জেলায়, যেখানে এ হার ৩ দশমিক ৫০।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) যৌথভাবে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার ২ দশমিক ৪০। ভোলার পর দ্বিতীয় সর্বোচ্চ প্রজনন হার মাদারীপুর জেলায়, যেখানে এ হার ৩ দশমিক ৩০। এছাড়া নোয়াখালীতে ৩ দশমিক ০০ এবং লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০।

    অন্যদিকে, সর্বনিম্ন প্রজনন হারের দিক থেকে বাগেরহাটের পর রয়েছে যশোর, রাজবাড়ী ও নওগাঁ। এসব জেলায় প্রজনন হার ১ দশমিক ৭০।

    বিভাগভিত্তিক হিসাবে বরিশালে প্রজনন হার সর্বোচ্চ ২ দশমিক ৬০। চট্টগ্রামে ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০, ঢাকা ও রাজশাহীতে ২ দশমিক ২০ এবং খুলনা বিভাগে এ হার ২ দশমিক ০০।

    প্রতিবেদনে বাল্যবিবাহের চিত্রও তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের জরিপ অনুযায়ী, ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীদের মধ্যে বর্তমানে বিবাহিত থাকার হার সবচেয়ে বেশি জয়পুরহাটে, ৫৭ দশমিক ৪ শতাংশ। বিপরীতে এ হার সবচেয়ে কম সিলেটে, মাত্র ১৪ দশমিক ৩ শতাংশ।

    বাল্যবিবাহের হারে জয়পুরহাটের পর রয়েছে সাতক্ষীরা, যেখানে এ হার ৫৪ দশমিক ৮ শতাংশ। এছাড়া কুষ্টিয়ায় ৫২ শতাংশ, মেহেরপুরে ৫১ দশমিক ৫ শতাংশ এবং মানিকগঞ্জে ৫০ দশমিক ৬ শতাংশ।

    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, খুলনা বিভাগে প্রজনন হার জাতীয় গড়ের চেয়ে কম এবং বাগেরহাট রয়েছে দেশের সর্বনিম্ন অবস্থানে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad