খুমেকে করোনার উপসর্গ নিয়ে এক তরুণীর মৃত্যু - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

    খুমেকে করোনার উপসর্গ নিয়ে এক তরুণীর মৃত্যু


    নিউজ ডেস্কঃ  খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে মারা যান তিনি।
    মৃত তরুণীর নাম লিমা খাতুন (২৪)। পিরোজপুর জেলা সদরের জুলফিকার আলীর মেয়ে লিমা।
    খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক চিকিৎসক ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, নিউমোনিয়ায় আক্রান্ত লিমাকে সোমবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।
    লিমা করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য পরীক্ষা করতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad