বাগেরহাটের একমাএ করোনা রুগি ২য় টেস্টে নেগেটিভ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    সোমবার, ২০ এপ্রিল, ২০২০

    বাগেরহাটের একমাএ করোনা রুগি ২য় টেস্টে নেগেটিভ

    নিউজ ডেস্কঃ   বাগেরহাটের চিতলমারী উপজেলার একমাত্র করোনা আক্রান্ত ব্যাক্তির দ্বিতীয় নমুনার টেস্ট নেগেটিভ এসেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো দ্বিতীয় নমুনা আইইডিসিআরের রির্পোটে তার ফলাফল নেগেটিভ আসে। করোনায় আক্রান্ত মোয়াজ্জিনের অবস্থাও দিনদিন উন্নতির দিকে যাচ্ছে।
    এছাড়া আক্রান্ত ওই ব্যাক্তির পরিবারের পাঁচ সদস্যও করোনামুক্ত। সোমবার বিকেলে বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ কে এম হুমায়ুন কবির এবং চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

    সিভিল সার্জন ডাঃ কে এম হুমায়ুন কবির মুঠোফোনে বাগেরহাট টাইমসকে জানান, বাগেরহাট জেলায় প্রথম করোনায় আক্রান্ত ব্যাক্তির বাড়ি চিতলমারী উপজেলার পাটাপাড়া গ্রামে। আক্রান্ত ৩৫ বছরের ওই যুবক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমপুর ইউনিয়নের পাতরাইল জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন। গত ৯ এপ্রিল তিনি ফরিদপুরের পাতরাইল থেকে পাটরপাড়া গ্রামে আসেন। খুঁসখুঁসে কাশিসহ করোনা আক্রান্তের উপসর্গ থাকায় তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইইডিসিআরের রির্পোটে তার শরীরে করোনা পজেটিভ আসে। এরপর ১৫ এপ্রিল বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ঘটনাস্থলে গিয়ে পাটরপাড়া গ্রামে আক্রান্তের বাড়ীসহ আশপাশের ১৬ বাড়ী লকডাউন ঘোষণা করেন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad