দেশে করোনায় নতুন করে আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩৪ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

    দেশে করোনায় নতুন করে আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩৪

    ডেস্ক রিপোর্টঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জন মৃত্যু বরণ করেছেন, এ নিয়ে দেশে করোনায় মোট ১১০ জনের মৃত্যু হলো। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৩৪ জন, এবং এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৩৮২ জন।
    এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন মাএ ২ জন। এ নিয়ে মোট ৮৭ জন করোনা রোগী সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরলেন।
    মঙ্গলবার বেলা আড়াইটার পর অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। 
    প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
    ২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad