করােনা পরিস্তিতি মোকাবেলায় ফকিরহাটের বেতাগাতে কুয়েত সােসাইটির ইফতার সামগ্রী বিতরন - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শনিবার, ১৬ মে, ২০২০

    করােনা পরিস্তিতি মোকাবেলায় ফকিরহাটের বেতাগাতে কুয়েত সােসাইটির ইফতার সামগ্রী বিতরন




    আলমগীর হোসাইনঃ 
    বাগেরহাটের ফকিরহাটের বেতাগায় নিরাপদ দুরত্ব বজায় রেখে কুয়েত সােসাইটি ফর রিলিফ এর উদ্যােগে ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠান শনিবার বিকাল সাড়ে ৪ টায় মাসকাটা উত্তরপাড়া জামে মসজিদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় শ্রেষ্ট ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে  এই ইফতার সামগ্রী বিতরন করেন। মসজিদ কমিটির সভাপতি মােঃ সরফরাত আলী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মােঃ ইউনুস আলী শেখ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত  ছিলেন, সংস্থার খুলনা বিভাগীয় পরিচালক মােঃ ইমদাদুল্লাহ, পরিচালক এস এম আরাফাত হোসেন ও মসজিদ কমিটির সাধারন সম্পাদক মােঃ রিপন শেখ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ৮০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, সােলা, আলু ও চিনি সহ বিভিন ইফতার সামগ্রী বিতরন করা হয়।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad