ঘরের চালের টিন বিক্রি করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ত্রাণ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শুক্রবার, ২২ মে, ২০২০

    ঘরের চালের টিন বিক্রি করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ত্রাণ


    এনামুল হকঃ
    "প্রতিবন্ধীরা বোঝা নয়,শিক্ষা পেলে করবে জয়",এ প্রতিপাদ্য নিয়ে পথ চলা ময়মনসিংহের ত্রিশালে আইডিয়াল প্রতিবন্ধী স্কুলে ২০০ শতাধিক প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুলের শিক্ষার্থী ও অন্যান্য প্রতিবন্ধীদের মাঝে স্কুলের পরিচালক মোঃকামাল হোসেন স্ব উদ্যোগে আটা,সেমাই, চিনি ঈদ সামগ্রী হিসেবে বিতরণ করেন।

    বৈশ্বিক করোনা ভাইরাস মহামারির এই দুর্যোগে  নিম্ন-মধ্যবিত্ত ও অসহায় মানুষরা বিভিন্ন ভাবে সরকারি-বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে প্রণোদনা পাচ্ছেন। কিন্তু অনেকটাই কষ্টে দিনাতিপাত করছেন আইডিয়াল প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা। তাই ঘরের চালের টিন বিক্রি করে নিজের হাতে গড়া স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী দিলেন স্কুলের পরিচালক ও প্রতিষ্ঠিতা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।ত্রাণ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad