বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    রবিবার, ১৫ মার্চ, ২০২৬

    বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

     


    বাগেরহাট প্রতিনিধি :

    বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সোহাগ শেখ (৪২) নামে শ্রমিক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের পানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত সোহাগ শেখ উদয়পুর ইউনিয়নের দৈবকান্দী গ্রামের দাউদ শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। উদয়পুর বাজারে তার একটি ঢেউটিনের দোকান রয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। এ সময় বাজারের পশ্চিম পাশে পানবাজার সংলগ্ন সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল জানান, হাসপাতালে আনার আগেই সোহাগ শেখের মৃত্যু হয়েছে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।

    মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি সোহাগ শেখকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তার মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

    তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার শরীরে তিনটি গুলি লেগেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ব্যবসায়িক না রাজনৈতিক বিরোধ—বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad