খুলনায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার, ভেতরে ছিল ৪ বন্ধু - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    রবিবার, ২৯ মার্চ, ২০২৬

    খুলনায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার, ভেতরে ছিল ৪ বন্ধু

     



    স্টাফ রিপোর্টার::

    খুলনায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। এতে গাড়িতে থাকা চার বন্ধু আহত হলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

    রোববার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে খুলনা নগরীর আফিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বন্ধু প্রাইভেটকারে করে মশিয়ালি এলাকায় একটি ক্রিকেট ম্যাচ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আফিলগেট এলাকার একটি অরক্ষিত (অবৈধ) রেলক্রসিং পার হওয়ার সময় তাদের গাড়িটি রেললাইনের ওপর ওঠে। ঠিক তখনই ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস দ্রুতগতিতে এসে প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়।

    এতে প্রাইভেটকারটি ছিটকে গিয়ে মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা চারজনই আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad