স্টাফ রিপোর্টার::
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে অন্তরঙ্গ অবস্থায় এক যুগলকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। আটক দুজনের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর দর্শন বিভাগের ছাত্র এবং অপরজন বেরোবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ছাত্রী।
শনিবার (২৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়ে আটক করেন।
পরে তাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুলিশ ফাঁড়িতে নেওয়া হলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপর ওই ছাত্রীকে তার বিভাগের বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হবে না। এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন