মোড়েলগঞ্জে অনলাইন জুয়ার ভয়াল থাবা: ধ্বংসের পথে যুব সমাজ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

    মোড়েলগঞ্জে অনলাইন জুয়ার ভয়াল থাবা: ধ্বংসের পথে যুব সমাজ



    মোড়েলগঞ্জ প্রতিনিধি::

    মোড়েলগঞ্জ উপজেলা-এ দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে অনলাইন জুয়া। এতে শুধু যুব সমাজই নয়, দিনমজুর, জেলে ও ভ্যানচালকদের মতো স্বল্প আয়ের মানুষও ব্যাপকভাবে জড়িয়ে পড়ছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে এই জুয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিকাশ ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে সহজেই টাকা লেনদেন করা যাচ্ছে, ফলে জুয়ার বিস্তার আরও দ্রুত ঘটছে।

    গত কয়েক মাসে উঠতি বয়সী যুবকদের মধ্যে অনলাইন জুয়ার আসক্তি আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে স্বল্প শিক্ষিত ও নিম্ন আয়ের মানুষ এই ফাঁদে বেশি পড়ছে। শুরুতে কিছু লাভের প্রলোভন দেখানো হলেও পরে অনেকেই সর্বস্বান্ত হয়ে পড়ছেন।

    অভিযোগ রয়েছে, দেশের বাইরে বিশেষ করে ভারত থেকে ফিরে আসা কিছু যুবক এলাকায় এই জুয়ার প্রচার চালাচ্ছে। তারা সহজে টাকা আয়ের আশ্বাস দিয়ে স্থানীয়দের আকৃষ্ট করছে।

    এদিকে জুয়ার টাকা জোগাতে গিয়ে অনেকেই চুরি, ছিনতাই ও প্রতারণার মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এতে করে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

    সামাজিক প্রভাবও পড়ছে ভয়াবহভাবে। অনেক পরিবার ভেঙে যাচ্ছে, আসক্ত যুবকেরা পরিবার ও সমাজের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে অশোভন আচরণ করছে—যা সামাজিক অবক্ষয়ের স্পষ্ট লক্ষণ।

    স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এলাকায় সন্ত্রাস, ডাকাতি ও মাদকের বিস্তার আরও বাড়বে।

    এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, অনলাইন জুয়ার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। প্রতিটি ইউনিয়নে আইন-শৃঙ্খলা সভার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে অভিযানও শুরু হয়েছে। কেউ সুনির্দিষ্ট তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad