রামপালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন গ্যাস ব্যবসায়ীকে জরিমানা - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

    রামপালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

     



    রামপাল প্রতিনিধি :


    বাগেরহাটের রামপালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

    শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে রামপাল উপজেলার ভাগা বাজার ও ফয়লাবাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে পবিত্র রমজান মাসে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানটি পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী।

    এ সময় তিনি বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad