নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটের রামপাল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে উপজেলার বেতকাটা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির কক্ষের ছাদের একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। তবে ঘটনাটি রাতে ঘটায় ওই সময় শ্রেণিকক্ষে কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়টির ভবন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত ভবনটি সংস্কার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন