নিউজ ডেস্কঃ
বাগেরহাটের চিতলমারীতে করোনাভাইরাস শনাক্ত হওয়া একমাত্র ব্যক্তি সুস্থ হয়েছেন। তৃতীয় দফায়ও তাঁর কোভিড-১৯ পরীক্ষার ফলাফল ‘নেগেটিভ’ এসেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যরাও করোনামুক্ত বলে জানা গেছে।এর আগে তাদের শরীরের ও নমুনা পরীক্ষা করে জানিয়েছিল স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত ব্যক্তির বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামে।
গত ৯ এপ্রিল ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে তিনি বাড়িতে ফেরেন। পেশাগত দিক থেকে একজন ইমাম।
করোনার উপসর্গ না থাকলেও অন্য জেলা থেকে আসায় ১১ এপ্রিল স্বাস্থ্য বিভাগ হোম কোয়ারান্টিন থাকা ওই ব্যক্তির বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে।
১৪ এপ্রিল খুলনা মেডিকেল (খুমেক) কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। যার ফলাফল ‘পেজেটিভ’ দেখা যায়, এবং করোনা শনাক্ত হয়।
এতে ওই ব্যক্তির বাড়িসহ ১৬টি বাড়ি লকডাউন করে প্রশাসন।
নিয়মঅনুযায়ী এক সপ্তাহ পর গেল ১৮ এপ্রিল দ্বিতীয় বারের মতো তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। গত সোমবার জানা যায় তিনি করোনা মুক্ত হয়েছেন। ওই দিনই তৃতীয় বারের মতো তার নমুনা সংগ্রহ করে আবারও পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই ফলও ‘নেগেটিভ’ এসেছে- বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, আক্রান্ত ব্যক্তির দ্বিতীয় ও তৃতীয় দফা নমুনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে। অর্থাৎ তিনি করোনা মুক্ত। এরআগে তার পরিবারে সদস্যদেরও পরীক্ষা করা হয়েছে, সবাই করোনামুক্ত। এজন্য ওখানকার লকডাউন শিথিল করা হয়েছে।
সিভিল সার্জন আরো বলেন, বর্তমানে বাগেরহাটে কোনো করোনা আক্রান্ত রোগী নেই। যাদের রিপোর্ট এখন পর্যন্ত হাতে এসেছে সবাই করোনা মুক্ত।
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
Home
খুলনা
চিতলমারী
জাতীয়
ফিচার
বাগেরহাট প্রতিদিন
বাগেরহাটের একমাত্র করোনা রুগি সুস্থ, বাগেরহাট এখন করোনা মুক্ত
বাগেরহাটের একমাত্র করোনা রুগি সুস্থ, বাগেরহাট এখন করোনা মুক্ত
Tags
# খুলনা
# চিতলমারী
# জাতীয়
# ফিচার
# বাগেরহাট প্রতিদিন
About bagerhattimes
বাগেরহাট প্রতিদিন
আরো পড়ুন
খুলনা,
চিতলমারী,
জাতীয়,
ফিচার,
বাগেরহাট প্রতিদিন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন