বাগেরহাট প্রতিনিধিঃ
করোনার প্রচন্ড ঝড়ে বিশ্ববাসী নাজেহাল - ঠিক তারই ভিতরে হঠাৎ করে আবির্ভাব হয়েছে কাল বৈশাখীর।কোন রকম বিপদ সংকেত ছাড়াই অদ্য(৬/৫/২০ ইং)বুধ বার সকাল ৬.৩০ মিনিটের দিকে আচমকা দমকা বাতাস মোংলা উপজেলার মিঠাখালী গ্রামের আংশিক এলাকা দিয়ে মহিরুহ আকার ধারন করে প্রবাহিত হয়।এতে উদীয়মান তরুন অকুতোভয় দুঃসাহসী সাংবাদিক "দৈনিক ডোনেট বাংলাদেশ " এর জেলা প্রতিনিধি ও তৃনমুল সাংবাদিক সংগঠনের সহ-সভাপতি জনাব বায়জিদ হোসেনের বসত ঘর লন্ডভন্ড হয়ে যায়।কোন কিছু বুঝে উঠার আগেই অতী ক্ষন স্হায়ী এই বৈশাখী ঝড় সাংবাদিকের বাড়ী ভেংগে চুরে দুমড়ে মুচড়ে ফেলে।
সচেতনতা ও বিচক্ষণতার কারনে কোন প্রান হানী ঘটে নাই তবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। একদিকে করোনা অন্যদিকে ঝড় এ যেন উক্ত সাংবাদিক পরিবারের উপর মারাত্মক সংকটময় মুহূর্তের অবতারনা।
আমরা তৃন মুল সাংবাদিক সংঘটন ক্ষতিগ্রস্ত পরিবারটির সর্বাত্মক সহযোগীতায় আছি ইনশাআল্লাহ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন