খুলনাস্থ রামপাল মোংলা ছাত্রকল্যান পরিষদের পক্ষ থেকে খুলনার ছাত্র-ছাত্রীদের মেসভাড়া মওকুফের দাবি - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    মঙ্গলবার, ৫ মে, ২০২০

    খুলনাস্থ রামপাল মোংলা ছাত্রকল্যান পরিষদের পক্ষ থেকে খুলনার ছাত্র-ছাত্রীদের মেসভাড়া মওকুফের দাবি


    স্টাফ রিপোর্টারঃ 
    সারাদেশের বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেস ও বাসা ভাড়া ছয় মাসের জন্য মওকুফের দাবি জানিয়েছে খুলনাস্থ রামপাল মোংলা ছাত্রকল্যান পরিষদের নেতৃবৃন্দ।


    ছাত্র নেতারা বলেন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ব পরিবারের শিক্ষার্থীরা মহাবিপাকে পড়েছেন। কারণ তাদের অধিকাংশরেই পরিবার কৃষক, দিনমজুর, সামান্য আয়ের মানুষ। এসব শিক্ষার্থী মূলত টিউশনি করেই তাদের মেস বা বাসা ভাড়াসহ পড়ালেখার খরচ চালায়। করোনা পরিস্থিতিতে তাদের টিউশনি বন্ধ হয়ে গেছে। কিন্তু মালিকরা মেস ও বাসা ভাড়ার জন্য চাপ দিয়েই যাচ্ছে। এই অবস্থায় তাদের পরিবার থেকে কোনভাবেই ভাড়ার টাকা জোগান দিতে পারছেন না। একারণে প্রধানমন্ত্রীর কাছে এসব শিক্ষার্থীদের তালিকা তৈরি করে আগামী ৬ মাসের মেস ও বাসা ভাড়া মওকুফ করার দাবি জানানো হয়।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad