মোরেলগঞ্জে নিখোঁজের তিন দিন পর নদীর চরে যুবকের মরদেহ উদ্ধার - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

    মোরেলগঞ্জে নিখোঁজের তিন দিন পর নদীর চরে যুবকের মরদেহ উদ্ধার



    মোরেলগঞ্জ প্রতিনিধি :
    বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ হওয়ার তিন দিন পর শহিদুল ইসলাম শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ নদীর চর থেকে উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার শ্রেণীখালী এলাকার একটি নদীর চরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    নিহত শহিদুল ইসলাম শেখ মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামের সোহেল শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানশ্রমিক ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং এরপর আর পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।

    নৌ পুলিশের সন্ন্যাসী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, উদ্ধার করা মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।

    এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামদুর রহমান বলেন, মৃতের বাবা সোহেল শেখ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। 

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad