আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা, নিহত প্রায় ৪০০ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

    আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা, নিহত প্রায় ৪০০

     



    আন্তর্জাতিক ডেস্ক :
    আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তান। আহত হয়েছেন আরও অন্তত ২৫০ জন।

    তালেবান সরকারের উপ-মুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত জানান, হামলার লক্ষ্যবস্তু হওয়া হাসপাতালটিতে মূলত মাদকাসক্তদের চিকিৎসা দেওয়া হতো। সেখানে থাকা রোগীদের অনেকেই হামলায় নিহত হয়েছেন।

    তিনি বলেন, হামলার সময় হাসপাতালে প্রায় তিন হাজার মাদকাসক্ত চিকিৎসাধীন ছিলেন। বিমান হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

    এর আগে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানিয়েছিলেন, পাকিস্তানের হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছেন। তবে পরে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৪০০ জনে পৌঁছেছে বলে দাবি করেছে তালেবান সরকার।

    অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো বেসামরিক অবকাঠামো বা হাসপাতালে হামলা চালায়নি।

    ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। হামলার প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি উঠেছে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad