মোংলা প্রতিনিধি :
বাগেরহাটের মোংলা উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর অগ্নি নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাতে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত অগ্নি স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। পরিবার ও স্থানীয়রা জানান, ঘটনার আগে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। স্ট্যাটাস দেওয়ার পর অগ্নি আত্মহত্যা করেছেন , পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করে।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন